1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে করোনা পরিস্থিতি নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে করোনা পরিস্থিতি নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাইফুল ইসলাম নয়ন,ডেস্ক রিপোর্ট।।
মাদারীপুরে করোনা পরিস্থিতি নিয়ে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় করোনা ভাইরাসের দেশের প্রথম রোগী শনাক্ত হওয়া জেলা মাদারীপুরে রোগের সংক্রমণ, ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য সেবার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব এবং মাদারীপুর জেলার ত্রাণ বিতরণের মুখ্যপাত্র মো. আখতার হোসেন।
সভায় প্রধান অতিথি সচিব মো. আখতার হোসেন বলেন, ত্রাণ বিতরনে কোন রকমের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন। পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ সময় জরুরী সভায় অংশ নেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফন নাহার নাজিম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জামালউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন