1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নাক ফাটল ডি ব্রুইনের, ক্ষমা চাইলেন চেলসির রুদিগার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নাক ফাটল ডি ব্রুইনের, ক্ষমা চাইলেন চেলসির রুদিগার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
চোট পেয়ে মাঠ ছাড়ছেন ডি ব্রুইন

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পুরো ৯০ মিনিট খেলতে পারেননি কেভিন ডি ব্রুইন। চেলসির ডিফেন্ডার আন্তনিও রুদিগারের সঙ্গে বল দখলের লড়াইয়ে মারাত্মক চোট পান ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার। কোচ পেপ গার্দিওলাও বাধ্য হয়ে ৬০তম মিনিটে মাঝমাঠে তার সবচেয়ে বড় অস্ত্রকে মাঠ থেকে তুলে নেন।

ডি ব্রুইনের পরিবর্তে মাঠে নামেন গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া সিটিজেনরা তাতেও ম্যাচে ফিরতে পারেনি। এই ব্যবধান ধরে রেখে চ্যাম্পিয়নস লিগ জয়ের উচ্ছ্বাসে মাতে চেলসি।

ডি ব্রুইন কেবল নাকে নয়, ব্যথা পান চোখের কোটরেও। তবে ফাইনালে হেরে হতাশ হলেও আপাতত ঠিক আছেন জানিয়ে ২৯ বছর বয়সী মিডফিল্ডার টুইট করেন, ‘আমি এখন ঠিক আছি। গতকালকের হারে এখনো হতাশ। তবে নিঃসন্দেহে আমরা ফিরে আসব।’

ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য বেলজিয়ামের স্কোয়াডে আছেন ডি ব্রুইন। আসরে দেশটি প্রথম ম্যাচ খেলবে ১২ জুন, রাশিয়ার বিপক্ষে। সেন্ট পিটার্সবার্গের সেই ম্যাচের আগে সিটি মিডফিল্ডার ফিট হবেন কিনা, তা নিয়ে শঙ্কা রয়েছে। আর ফিট হলেও মাঠে নামতে পারবেন কিনা, তাও অনিশ্চিত।

এদিকে অনাকাঙ্ক্ষিতভাবে ডি ব্রুইনকে আঘাত দেওয়ায় বিভিন্ন ক্রীড়া ব্যক্তিদের সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন রুদিগার। টুইটে তিনি লেখেন, ‘ডি ব্রুইনের চোটের জন্য আমি খুবই দুঃখিত। ইচ্ছাকৃতভাবে এটা করিনি আমি। ব্যক্তিগতভাবে আমি ডি ব্রুইনের খোঁজখবর নিচ্ছি এবং আমি আশা করি, সে দ্রুত সেরে উঠবে। তাকে আমরা খুব তাড়াতাড়ি মাঠে দেখতে পাবো।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন