1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

রোমাঞ্চকর টাইব্রেকারে ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোল করতে ব্যর্থ হলেন দাভিদ দে হেয়া। তার এই ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হলো ম্যারাথন পেনাল্টি শুটআউট। আর তা হতেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগ জিতে ইতিহাস গড়ল ভিয়ারিয়াল।

বুধবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকায় অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানেও সমতা থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে ১১-১০ ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়ে ভিয়ারিয়াল।

স্পেনের ক্লাবটি নিজেদেরে ৯৮ বছরের ক্লাব ইতিহাসে এই প্রথম কোনো বড় শিরোপা জিতল।

এদিন উনাই এমেরির দলই প্রথমে লিড নেয়। ম্যাচের ২৯ মিনিটে জেরার্ত মোরেনো গোল করলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান এদিনসন কাভানি।

এরপর নির্ধারিত সময়ে ও অতিরিক্ত সময়েও কোনো দল গোল না পেলে পেনাল্টিতে গড়ায় ম্যাচ। দুই দলের এই পেনাল্টির লড়াইটিকে মহাকাব্যিক পেনাল্টিই বলা চলে। যেখানে একে একে দুই দলেরই ১০ জন করে খেলোয়াড় স্পট কিক নেন এবং সবাই গোল করেন।

১১ নম্বরে শটে গিয়ে আটকে যায় ম্যান ইউনাইটেড। তখন শুধু দুই দলের গোলরক্ষকই শট নেওয়া বাকি ছিল। স্নায়ুর চূড়ান্ত লড়াইয়ে ভিয়ারিয়াল গোলকিপার গেরোনিমো রুল্লি সফল হলেও ইউনাইটেড গোলরক্ষক দে হেয়া গোল করতে ব্যর্থ হন। হেয়ার শট রুখে দেন গেরোনিমো রুল্লিই। আর তাতেই ভিয়ারিয়াল মাতে ইতিহাস গড়ার আনন্দে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন