1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আল-আকসায় এএফপির ফটো সাংবাদিককে পেটাল ইসরায়েলি বাহিনী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

আল-আকসায় এএফপির ফটো সাংবাদিককে পেটাল ইসরায়েলি বাহিনী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Israeli security forces and Palestinian Muslim worshippers clash in Jerusalem's al-Aqsa mosque compound, the third holiest site of Islam, on May 21, 2021. - Fresh clashes between Palestinians and Israeli police broke out at Jerusalem's Al-Aqsa mosque compound today, in the latest unrest at the sensitive religious site, AFP journalists and police said. Israeli police spokesman Micky Rosenfeld said officers were targeted by Palestinians who threw stones and had begun "riot" suppressing measures. AFP reporters said fierce clashes were ongoing at the site between police and Palestinians. (Photo by AHMAD GHARABLI / AFP)
ফাইল ছবি (এএফপি)

ফিলিস্তিনের জেরুজালেমে আল-আকসা মসজিদে সংঘর্ষের ছবি তোলার সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস-এএফপির এক ফটো সাংবাদিককে পিটিয়েছে ইসরায়েলি বাহিনী।

শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কম্পাউন্ডে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার সময় এ ঘটনা ঘটে।

আলজাজিরা বলেছে, বিষয়টি জানালেও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি এএফপি।

এর আগে গাজায় ১১ দিনের সামরিক আগ্রাসনের সময় অ্যাসোসিয়েট প্রেস-এপি এবং আল-জাজিরার ব্যুরো অফিস ভবন গুঁড়িয়ে দেয় মধ্যপ্রাচ্যের কথিত একমাত্র গণতান্ত্রিক দেশ ইসরায়েল।

ইসরায়েলের এমন কাণ্ডের পর বিশ্বে সমালোচনার ঝড় উঠে। এই হামলাকে যুদ্ধাপরাধের শামিল আখ্যায়িত করে ঘটনার তদন্তেরও দাবি ওঠে।

যুদ্ধবিরতি ঘোষণার আগে গাজায় ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণে ২৪৮ ফিলিস্তিনির মৃত্যু হয়। নিহতদের ৬৬ জনই শিশু। হামলার সময় গুঁড়িয়ে দেওয়া হয় অনেক বহুতল ভবন।

এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি টিকবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি।

তিনি বলেন, ‘একেবারে কোনো নিশ্চয়তা নেই। কোনো ধরনের নিশ্চয়তা নেই। কারণ, ইসরায়েল দাবি করেছে এটা একতরফা যুদ্ধবিরতি। তারা নিজেই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন