1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধানের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধানের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

উত্তর-পশ্চিম রাজ্যের কাদুনায় বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন নাইজেরিয়ার সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট-জেনারেল ইব্রাহিম আত্তাহিরু। দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাতে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

খারাপ আবহাওয়ায় বিমান অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিমান দুর্ঘটনার শিকার হয়ে ৫৪ বছর বয়সী জেনারেল আত্তাহিরুর মৃত্যুতে শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি।

জেনারেল আত্তাহিরু গত জানুয়ারিতে নাইজেরিয়ার সেনাপ্রধানের পদ গ্রহণ করেছিলেন।

দীর্ঘ কয়েক দশক ধরে দেশটিতে চলা জিহাদি বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীর দক্ষতা বাড়াতে সরকারের পরিকল্পনার অংশ ছিল এই বিমান উড্ডয়ন।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানায়, শুক্রবার কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

গত তিন মাস আগে নাইজেরিয়ার রাজধানী আবুজার রানওয়েতে সেনাবাহিনীর আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন