1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখানোয় কাশ্মীরে ২১ জন গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি দেখানোয় কাশ্মীরে ২১ জন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন এবং গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানানোয় কাশ্মীরে তরুণ গ্রাফিতি শিল্পীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

গ্রেপ্তারের বিষয়ে পুলিশ শনিবার এক বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

এতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে ব্যবহার করে কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা যারা বিঘ্নিত করার চেষ্টা করছে, তাদের গভীর নজরদারিতে রেখেছে পুলিশ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জনগণের মর্মবেদনা বিষয়ে পুলিশ সংবেদনশীল। তবে অনুভূতিকে কাজে লাগিয়ে সহিংসতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।’

টিআরটি ওয়ার্ল্ড জানায়, ভারতের অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ ইসরায়েল। কিছু অস্ত্র কাশ্মীরে বিক্ষোভ দমনেও ব্যবহার করে থাকে দেশটি।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। তবে ফ্রান্সে ফিলিস্তিনিদের পক্ষে যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে সরব প্রতিবাদ লক্ষ্য করা গেছে। অবশ্য টুইটারে ইসরায়েলের পক্ষে ভারতীয় নেটিজেনদের সমর্থন গত কয়েক দিন ট্রেন্ড ছিল।

এদিকে গত সোমবার থেকে গাজায় ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলা বর্ষণে শনিবার পর্যন্ত অন্তত ১৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। আহত হয়েছেন ৯৫০ জন।

অন্যদিকে গাজা থেকে ছোড়া হামাসের রকেট হামলায় দুই শিশুসহ ১০ ইসরায়েলি নিহত হয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন