1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলে অবসর নেবেন ওয়াটলিং - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলে অবসর নেবেন ওয়াটলিং

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ মে, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আসন্ন ইংল্যান্ড সফর শেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিজে ওয়াটলিং। জুনের এই সফরে থাকবে ইংলিশদের বিপক্ষে দু’টি টেস্ট ও ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ফাইনাল।

ওয়াটলিং যদি কিউইদের এই সফরের সব টেস্ট খেলেন তবে তিনি উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা অ্যাডাম পারোরের রেকর্ড ভেঙে ফেলবেন। তেমনটাই আশা করছেন ৩৫ বছর বয়সী তারকা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ১৮ জুন থেকে, অ্যাজেস বোলে। তার আগে ইংলিশদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে কিউইরা। দুই দলের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ০২ জুন থেকে, লর্ডসে এবং ১০ জুন এজবাস্টনে হবে দ্বিতীয় টেস্ট।

হঠাৎ অবসরের ঘোষণা দেওয়ার প্রসঙ্গে ওয়াটলিং বলেন, ‘এটাই অবসরের ঠিক সময়।’ ২০০৯ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয় তার। ব্ল্যাক ক্যাপদের হয়ে সফল ক্যারিয়ারে তিন ফরম্যাটে ১০৬টি ম্যাচ খেলেছেন তিনি। গ্লাভস হাতে ২৮২ ক্যাচ নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৪৩৮৪ রান।

কিউইদের প্রতিনিধিত্ব করলেও ওয়াটলিংয়ের জন্ম দক্ষিণ আফ্রিকায়। ১০ বছর বয়সে নিউজিল্যান্ডে চলে আসেন তিনি। ব্ল্যাক ক্যাপদের হয়ে ৭৩ টেস্টে ৩৮.১১ গড়ে ৩৭৭৩ রান করেছেন তিনি। টেস্টে তার সর্বোচ্চ স্কোর ২০৫ রান। ২০১৯ সালের নভেম্বরে নিজেদের মাঠ মাউন্ট মাউঙ্গানুইতে ইংল্যান্ডের বিপক্ষ এই সিরিজ খেলেন তিনি। এ ছাড়া ওয়াটলিংক ২৮ ওয়ানডেতে ২৪.৯১ গড়ে করেছেন ৫৭৩ রান। ৫ টি-টোয়েন্টিতে করেন ৩৮ রান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন