1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রফিকুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রফিকুল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে থাকতে হবে রফিকুল ইসলাম মাদানিকে।

সোমবার মতিঝিল থানার মামলায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান।

এর আগে, রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

তাকে আটক রাখার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে আদালতকে অবহিত করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিয়ে যায় ডিবি।

গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব।

এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর থেকে তিনি কারাগার ও রিমান্ডে রয়েছেন।

এর আগে গত ২৫ মার্চ বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেও ছেড়ে দেয় পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন