1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর জেলার মঙ্গলবারের ২৪ ঘন্টার সর্বশেষ করোনা আপডেট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মাদারীপুর জেলার মঙ্গলবারের ২৪ ঘন্টার সর্বশেষ করোনা আপডেট

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ৪০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাসুদুর রহমানঃ

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন কোন ব্যক্তি করোনা ভাইরাসে শনাক্ত হয় নাই। এছাড়া নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় নাই এবং কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন শেষও হয়নি। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ২৮৯ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে যার মধ্যে ২২১ জনের রিপোর্ট পাওয়া গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে আজ নতুন করে কোন করোনা রোগী শনাক্ত না হওয়ায় করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ২৫-এ রয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন শেষও হয়নি। একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। এ পর্যন্ত মোট ১৫৭৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন এবং ১৩৮৮ জনের হোম কোয়ারেন্টাইন শেষ করেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৫ জন, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছে। এছাড়া শিবচরে চিকিৎসক ও তার সন্তান হোমআইসোলেশনে রয়েছন। মাদারীপুর থেকে ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত ২৮৯ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ২২১ জনের রিপোর্ট পাওয়া গেছে। নতুন শনাক্ত না থাকায় মাদারীপুর জেলায় মোট আক্রান্ত সংখ্যা পূর্বের ২৫ জনই রয়েছে। এর মধ্যে শিবচর উপজেলার ১৭ জন ও সদর উপজেলায় ৫ জন, রাজৈর উপজেলায় ২ জন এবং কালকিনি ১ জন।

আজও মাদারীপুর জেলা লকডাউন চলছে। দুপুর ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশকে করোনা ভাইরাস সংক্রমন বিস্তার ঝুকিপূর্ণ ঘোষণা করায় সন্ধ্যায় ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ রয়েছে।
মাদারীপুর প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ করোনা প্রতিরোধ কমিটি সচেষ্ট রয়েছে

মাদারীপুরের করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী শহরসহ গ্রামেও মানুষকে ঘরে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও মাদারীপুর জেলায় লকডাউন কার্যকর হওয়ায় প্রশাসন আরও কঠোর অবস্থানে রয়েছে। কাউকে বিনাপ্রয়োজনে ঘর থেকে বের না হতে প্রশাসন অনুরোধ করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন