1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মালদ্বীপের কাছে পড়েছে চীনা রকেটের ধ্বংসাবশেষ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মালদ্বীপের কাছে পড়েছে চীনা রকেটের ধ্বংসাবশেষ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
গত বছর চীনের আরেকটি রকেটের ধ্বংসাবশেষ আইভরি কোস্টে পড়ে

অনেক আশঙ্কা জাগানোর পর চীনা রকেটের ধ্বংসাবশেষ রবিবার ভারত মহাসাগরে পতিত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ খবর দিয়েছে রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানাচ্ছে, বাংলাদেশ সময় সকাল আটটা ২৪ মিনিটের দিকে লং মার্চ ফাইভবি ইয়ো-২ নামের রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে।

চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানায়, রকেটের অবশিষ্টাংশ ভারত মহাসাগরে পড়েছে, যদিও বড় একটি অংশ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ধ্বংস হয়ে গেছে। ভারত ও শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম দিকে সমুদ্রে অবশিষ্ট অংশগুলো পড়েছে।

সাগরের যে অংশে রকেটের টুকরো পড়েছে বলে বলা হচ্ছে, তা মালদ্বীপের কাছাকাছি পশ্চিমে অবস্থিত।

চীনা মহাকাশ স্টেশন স্থাপনের জন্য ২১ টন ওজনের রকেটটি গত ২৯ এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এর পর খবরের শিরোনামে ওঠে আসে রকেটটি।

এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা জানায়, আরব উপদ্বীপের আকাশে রকেটটি প্রবেশ করেছে। কিন্তু এটি ভূমি বা পানি কোথায় পড়বে নিশ্চিত করতে পারেনি তারা।

গত বছর চীনের আরেকটি রকেটের ধ্বংসাবশেষ আইভরি কোস্টে পড়ে। এতে কেউ হতাহত না হলেও বাড়িঘরের ক্ষতি হয়।

পৃথিবীর বেশির ভাগ অংশ জলভাগ হওয়ায় ভূমিতে রকেটটি পড়ার আশঙ্কা কম বলে আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা।

তবে অনিয়ন্ত্রিত এই রকেটের পৃথিবীর দিকে আসার ঘটনায় অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, কারণ সেটি ক্ষয়ক্ষতি বা কাউকে হতাহত করতে পারে। যদিও সেই আশঙ্কা খুব কমই ছিল।

কক্ষপথ থেকে রকেট পড়ে যাওয়ার জন্য চীনের দায়িত্বে অবহেলাকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন