1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাস্ক খুলে ফেলার সঠিক নিয়ম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে সহকারী শিক্ষকের হাত পা ভেংগে দিয়েছে প্রধান শিক্ষকের ভাই! মানববন্ধনে সুষ্ঠু বিচার দাবি “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

মাস্ক খুলে ফেলার সঠিক নিয়ম

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাকালে আমাদের নিত্যসঙ্গী মাস্ক এবং স্যানিটাইজার। ভাইরাস থেকে মুক্ত থাকতে  মাস্ক পরার ক্ষেত্রে কমবেশি সবাই সচেতন। কিন্তু মাস্ক খোলার সময় অনেকেই সচেতন নন।

কিন্তু মাস্ক পরা ও খোলা দুই ক্ষেত্রেই সচেতনতা প্রয়োজন।

মাস্কের মধ্যে বাইরের নানা ধুলা-ময়লা এবং জীবাণু আটকে থাকে। যার ফলে তা খোলার সময় সচেতন থাকা উচিত।

কাপড়ের মাস্ক বা সার্জিক্যাল মাস্ক যেটাই ব্যবহার করুন নির্দিষ্ট সময়ের পরে ব্যবহার করে ফেলে দিতে হয়। এর কারণ হলো সেই মাস্কটিতে নানারকম জীবাণু বাসা বেঁধেছিল।

তবে মাস্ক পরে থাকার সময়টায় যে কোনো রকম জীবাণুর হামলা হবে না এরও কোনো গ্যারান্টি নেই। তাই জেনে নেয়া উচিত কীভাবে সঠিক নিয়মে মুখ থেকে খুলবেন এই মাস্ক।

১. মাস্ক খোলার আগে ভালো করে নিজের হাত ধুয়ে নেবেন। স্যানিটাইজার ব্যবহার করতে পারেন অথবা হ্যান্ডওয়াশ দিয়েও তা ধুয়ে নিতে পারেন।

২. মাস্ক খোলার সময় তার সামনের দিকে হাত দেবেন না। শুধু যেই দিকে ফিতা থাকে সেটাই হাত দিয়ে আস্তে করে খুলে নেবেন।

৩. মাস্কটি ডাস্টবিনে ফেলে দেওয়ার সময় একটি কাপড়ে বা প্লাস্টিকে মুড়ে তারপর ফেলবেন। নানারকম ছোঁয়াচে জীবাণু ওই মাস্কটিতে থাকতে পারে যা ডাস্টবিনে ছড়িয়ে পড়তে পারে সহজেই।

এরপর যিনি তাতে হাত দেবেন তার হাতে বা শরীরে ছড়িয়ে পড়তে পারে ওই জীবাণু।

৪. সার্জিক্যাল মাস্ক ৪-৬ ঘণ্টার বেশি ব্যবহার করা উচিত নয়।

৫. রাস্তায় খোলামেলাভাবে মাস্ক ফেলবেন না। রাস্তায় যে ডাস্টবিনগুলো রাখা থাকে সেখানে মাস্ক ফেলার আগে কাপড়ে মুড়ে বা কাগজে মুড়ে মাস্কটি ফেলবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন