1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জানাজার ঢলে ওসির পর এবার এএসপি প্রত্যাহার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জানাজার ঢলে ওসির পর এবার এএসপি প্রত্যাহার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৫০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলা গ্রামে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় লোক সমাগ‌ম ঠেকাতে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইলের সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানার এ তথ্য জানিয়েছেন।

এর আগে ওই ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে সরাইল থানার ওসি শাহদাৎ হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) রাতে পুলিশ সদর দফতরের নির্দেশে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে যুক্ত করতে বলা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এআইজি সোহেল রানা বলেন, ব্রাহ্মণবা‌ড়িয়ায় জানাজায় লোক সমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইল থানার ওসিসহ সার্কেল এএস‌পিকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনা তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত ক‌মি‌টি গঠন করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার করোনা পরিস্থিতি উপেক্ষা করে পূর্ব-ঘোষণা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল উপজেলার বেড়তলা গ্রামে লাখো মানুষের অংশগ্রহণে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে জানাজায় অংশ নেওয়ার সূত্র ধরে বেড়তলাসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ৬টায় জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত আলেম মাওলানা জুবায়ের আহমদ আনসারী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন