1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবদান রেখে চলেছে: গুতেরেস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবদান রেখে চলেছে: গুতেরেস

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে শুক্রবার বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালায় শুক্রবার শেষ দিন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ সামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতির বিষয়ে অসাধ্য সাধন করেছে। নিম্ন আয়ের দেশের তালিকা থেকেও বাংলাদেশ বেরিয়ে এসেছে।

গুতেরেস বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনার অংশগ্রহণ, ক্লাইমেট ভালনারেবল ফোরামে অংশীদারিত্ব এবং মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বিশ্ব সমাজে অবদান রেখে চলেছে বাংলাদেশ। এ সব ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, টেকসই উন্নয়নের উদ্যোগ ও জলবায়ু সঙ্কট মোকাবেলার কাজে জাতিসংঘ বাংলাদেশের পাশে রয়েছে। স্বাধীনতার ৫০ বছরে আমি সবার শুভ কামনা করছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন