1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া স্থগিত না করার আহ্বান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া স্থগিত না করার আহ্বান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৭১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত করোনাভাইরাস (কভিড-১৯) টিকা প্রয়োগ স্থগিত না করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইউরোপের কয়েকটিসহ বেশ কিছু দেশের এই টিকা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্তের পর এমন আহ্বান জানানো হলো। খবর: বিবিসি বাংলা।

ডব্লিউএইচও বলছে, এ টিকার সঙ্গে ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ তারা পায়নি।

এদিকে জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনও তাদের পূর্বসতর্কতার অংশ হিসেবে এ টিকা প্রয়োগ স্থগিত রাখার কথা জানিয়েছে।

এমন প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞদের মঙ্গলবার এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে।

বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার আলাদাভাবে বৈঠকে বসবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। এ বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে একটি সিদ্ধান্ত তারা নেবে বলে আশা করা হচ্ছে। তবে তারা বলেছে, টিকা দেওয়া অব্যাহত রাখা উচিত।

ইউরোপে টিকা দেওয়ার পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা ঘটেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ওই কয়েকটি ঘটনার বাইরে সাধারণ মানুষের মধ্যে এ ধরনের রক্ত জমাট বাঁধার ঘটনার আর কোনো খবর পাওয়া যায়নি।

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ ইতোমধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছে।

অ্যাস্ট্রাজেনেকা বলেছে, এর মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনা ৪০টিরও কম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন