1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এক হিরা মনির করুণ আকুতি আমি স্বামীর সঙ্গে থাকতে চাই! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

এক হিরা মনির করুণ আকুতি আমি স্বামীর সঙ্গে থাকতে চাই!

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৫১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ সংবাদদাতা।।
হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে হিরা মনি। তিনি ধমান্তরিত হয়ে ভালবেসে বিয়ে করেছেন সাব্বির হোসেন নামে এক যুবককে। তারা উভয় প্রাপ্ত বয়স্ক। পড়ছেন অনার্সে। কিন্তু সমাজ তাদের ভালবাসা ও বিয়ের মাঝে বিভেদের দেয়াল উঠিয়ে দিয়েছে। এখন তারা পথে পথে ঘুরছেন। ভালবাসার মর্যাদা পেতে উভয় পরিবারের সহমর্মিতা ও সহযোগিতা কামনা করেছেন। রোববার বিকালে ঝিনাইদহের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হিরা মনি এই আকুতি জানান। হিরা মনি ফরিদপুরের মধুখালী উপজেলার বক্সির চাঁদপুর গ্রামের সুশান্ত কুমার ভৌমিকের একমাত্র মেয়ে। লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, আমি প্রাপ্ত বয়স্ক ও সাবালক। ভালমন্দ বোঝার ক্ষমতা আমার আছে। আমি জেনে বুঝে ও সজ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলামী শরিয়া মোতাবেক মুসলিম হয়েছি। ধর্মান্তরিত হয়ে হিরা মনি বিয়ে করেছেন একই উপজেলার জাহাপুর গ্রামের জাকির হোসেনের ছেলে সাব্বির হোসেনকে। তার সঙ্গে কলেজে পড়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। হিরা মনি দাবী করেন আমার ধর্মান্তরিত ও বিয়ের ক্ষেত্রে স্বামী সাব্বির হোসেন বা তার পিতা মামা কোন চাপ প্রয়োগ করেন নি। আমাকে কেও অপহরণও করেনি। আমি সেচ্ছায় পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে উঠেছি। অথচ বিয়ের পর থেকেই আমার পিতা সুশান্ত কুমার ভৌমিক পুলিশ দিয়ে তার শ্বশুর শ্বাশুড়িকে নানা ভাবে হয়রানী করছেন বলে হিরা মনি অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, পুলিশ যদি জোর করে তার পিতা মাতার কাছে ফেরৎ পাঠায় তবে তিনি “আত্মহত্যা” করতে বাধ্য হবেন। এ ছাড়া তার আর কোন পথ খোলা থাকবে না। সংবাদ সম্মেলনের সময় হিরা মনির স্বামী সাব্বির হোসেন ও শ্বশুর পক্ষের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন