1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর সংবাদদাতা।।
জামালপুরের ইসলামপুরে সাত বছরের শিশু ধর্ষণের মামলার রায়ে এক মক্তবের শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
সোমবার দুপুরে রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম হোসেন জানান, গত ২০১৮ সালের ১৮ নভেম্বর সকালে ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে স্থানীয় মক্তব শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম মক্তব পড়ুয়া সাত বছরের এক কন্যা শিশুকে ঘর পরিষ্কার করার কথা বলে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর বাবা ফরিদুল ইসলাম বাদী হয়ে ইসলামপু থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ এম আলী আহমেদ মামলাটির এ রায় দেন।
রায় ঘোষণার পর আসামি সাইফুল ইসলামকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম আলী আহমেদ মামলায় ধর্ষণের অপরাধে হাফেজ সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আকরাম হোসেন এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আবদুল্লাহ।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন