1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৪, মৃত ৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা

২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৪, মৃত ৬

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৬৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ জন। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত ৯৪ জনের ৬৯ জন পুরুষ আর ২৫ নারী। আক্রান্তদের ৩৭ জন ঢাকার। আর ১৬ জন নারায়ণগঞ্জের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জন।

আইইডিসিআর পরিচালক জানান, মৃত ছয়জনের পুরুষ পাঁচজন আর নারী একজন। এই ছয়জনের তিনজন ঢাকার। দুজন নারায়ণগঞ্জের।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪২৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৬৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৬ জন।

আক্রান্তের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। মৃতের সংখ্যায় ইতালির পরেই দেশটির অবস্থান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন