1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অভিষিক্তের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের আত্মসমর্পণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

অভিষিক্তের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের আত্মসমর্পণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
যে মাঠে আগে কোনো দল ৩১৭ রানের বেশি তাড়া করে জিততে পারেনি, সেখানে ৭ উইকেটে ৩৯৪ পেরিয়ে বাংলাদেশকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিনের শেষ সেশন পর্যন্ত ‘অদ্ভুত’ আচরণ করে যাওয়া উইকেটে এমন রেকর্ড সম্ভব হয়েছে সফরকারীদের অভিষিক্ত ব্যাটসম্যান কাইল মেয়ার্সের ধ্রুপদী অপরাজিত ডাবল সেঞ্চুরিতে।ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৪৮ রান পাড়ি দিয়েছে।

মাত্র ছয়জন ক্রিকেটার অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন। এর মধ্যে কাইল মেয়ার্স একমাত্র ক্রিকেটার, যিনি চতুর্থ ইনিংসে এই কীর্তি গড়লেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি (১০৩) এবং সাদমান ইসলাম (৫৯), সাকিব আল হাসানের (৬৮) হাফসেঞ্চুরিতে ৪৩০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ২৫৯ রানে।

১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ থামে ২২৩ রানে। তাতে মোট লিড হয় ৩৯৪।

বিশাল রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষ বিকেলে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে চার উইকেট নেয়া মিরাজ এই তিনটি উইকেট নেন।

অবাক করার বিষয় হলো তৃতীয় দিন যে উইকেটে ভয়ংকর সব টার্ন দেখা গেছে, পঞ্চম দিন তার কিছুই চোখে পড়েনি।নিজেদের অভিষেক টেস্টে খেলতে নামা কাইল মেয়ার্স এবং এনক্রুমা বোনার অনায়াস ব্যাটিংয়ে ২১৬ রানের জুটি গড়েন। এই সময়ে তারা ৪৪২টি বল খেলেছেন!

দিনের মধ্যভাগে কুইকারে এনক্রুমা বোনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। তিনি ৮৬ রানে ফিরলেও মেয়ার্স ২১০ রানের অতিমানবীয় এক ইনিংস খেলে দলকে জয়ের দিকে নিতে যেতে থাকেন।

বাংলাদেশ এদিন ক্যাচ ফেলেছে, রিভিউয়ের সুযোগ একাধিকবার নিতে ভুল করেছে। ফিল্ডিংটাও ভালো হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন