1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ব্যাটিংয়ে শক্তি দেখালেন ৪ সিনিয়র - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ব্যাটিংয়ে শক্তি দেখালেন ৪ সিনিয়র

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রথম দুই ম্যাচে ঢাকায় জিতলেও ব্যাটিংটা সেভাবে মন ভরায়নি। কেউ কেউ উইকেটের দায় দিতে চাইলেও খোদ খেলোয়াড়েরাই বলছিলেন, আরও ভালো করা যেত। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই ‘ভালো’ কিছুটা করে দেখালেন সাকিব-তামিমরা।

সোমবার টস হেরে আগে ব্যাট করতে নেমে চার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ অর্ধশতক পেয়েছেন। তাতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২৯৭ ।

দ্বিতীয় ম্যাচের পর শেষ ওয়ানডেতেও অর্ধশতক হাঁকান তামিম ইকবাল। শুরুতে দুই সতীর্থকে হারালেও তামিম অভিজ্ঞতার প্রমাণ রাখেন। ২৮তম ওভারে ফেরার আগে ৮০ বলে ৮০ স্ট্রাইকরেটে ৬৪ করে যান। এর মধ্যে চারের মার তিনটি, ছয় একটি।

অধিনায়ক হিসেবে ৬ ওয়ানডেতে তার দ্বিতীয় ফিফটি এটি। আর ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অষ্টম। ক্যারিবিয়ানদের বিপক্ষে তার সেঞ্চুরিও আছে দুটি।

ওপেনার লিটন দাস এই ম্যাচেও ব্যর্থ। আলজারি জোসেফের প্রথম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

তিন নম্বরে নামা নাজমুল হোসেন আর তামিম যখন শুরুর ধাক্কাটা সামলে ওঠার চেষ্টায়, ঠিক তখনই কাইল মায়ার্সের বলে সেই এলবিডব্লিউ’র ফাঁদে পড়েই বিদায় নেন নাজমুল। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২০।

চার নম্বরে নেমে সাকিব করেন ৫১। ৮১ বলে তিন চারে এই রান করেন সাকিবের সঙ্গে ৯৩ রানের জুটি গড়া এই অলরাউন্ডার। পাঁচ নম্বরে নামা মুশফিকও পেয়েছেন অর্ধশতক। ১১৬ স্ট্রাইকরেটে তিনি ৫৫ বলে ৬৪ করে যান।

চার সিনিয়রের তিনটি জুটিতেই ভালো রান উঠেছে। তামিম ফেরার পর মুশফিক-সাকিব করেন ৪৮।

মুশফিকের সঙ্গে আবার ৭২ রানের জুটি গড়েন রিয়াদ। তার স্ট্রাইকরেটও (১৪৮.৮৪) ভালো ছিল। তিনি ৪৩ বলে ৬৪ করে অপরাজিত থাকেন।

বাংলাদেশ এদিন দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। হাসান মাহমুদ এবং রুবেল হোসেনকে বিশ্রামে পাঠানো হয়েছে। তাদের জায়গায় খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ। তাসকিন ৩ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন