1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে কাল বৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে কাল বৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ১২৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি,, মাদারীপুর।।
বছরের প্রথম কাল বৈশাখী ঝড় শুক্রবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার উপর দিয়ে বয়ে যায় এবং ব্যাপক ক্ষতি সাধন করে। ঘন্টাব্যাপী চলা এ ঝড়ে বিশাল বিশাল বিলবোর্ড ও গাছপালা উপড়ে ফেলেছে । শতাধিক কাঁচা-পাকা ঘর ভেঙ্গে পড়ে। বহু ঘরে টিনের চাল উড়িয়ে নিয়ে দুরে ফেলে দিয়েছে। বড় বড় গাছ ঘরের চালের উপর ভেঙ্গে পরেছে। সাথে ছিল শিলাবৃষ্টি। এতে ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে জানান কৃষকেরা। বিশেষ করে তরমুজ ও ফুটের ব্যাপক ক্ষতি হবে। এছাড়াও সবেমাত্র আমের গুটি তেরী হয়েছে। শিলাবৃষ্টিতে গুটি আম এবং পানের ব্যাপক ক্ষতি হবে। সদর উপজেলার উপর দিয়ে কাল বৈশাখী ঝড়টি অল্প আকারে বয়ে গেলেও কোথাও কোন ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
সরেজমিন ঘুরে দেখা যায়, কাল বৈশাখী ঝড়ে রাজৈর উপজেলার স্বরমঙ্গল গ্রামের কুটি মুন্সী ও মজিবর খানের ঘরের উপর বড় আমগাছ ভেঙ্গে পড়েছে । এছাড়াও কহিনুর বেগমের ঘরের টিন উড়ে গেছে। পলাশ শীলের বিল্ডিংয়ের দেয়াল ভেঙ্গে গেছে। কবিরাজপুর ইউনিয়নের ফারুক মাতুব্বরের বাজারের ঘরটি সম্পূর্ণ উড়ে গেছে। একটি মসজিদের টিনের চাল উঠিয়ে নিয়ে গেছে। এছাড়াও বাজারের আরও কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি টেকেরহাট জোনাল অফিসের ডিজিএম আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবারের কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ১৪ টি খুঁটি ভেঙ্গে গেছে। এছাড়াও অসংখ্য স্থানে তার ছিড়ে পরেছে।
রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন জানান, উপজলোর স্বরমঙ্গল,বাজিতপুর, আমগ্রাম, ইশিবপুর, হোসেনপুর, সত্যবতীসহ বেশ কিছু এলাকায় কাল বৈশাখী ঝড়ে বাড়ী-ঘরসহ ফসলের ক্ষতি হয়েছে। আমরা চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের তালিকা সংগ্রহ করে সাহায্যের ব্যবস্থা করব।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন