1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রচ্ছদ বেছে উপহার নিন সাদাতের বই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রচ্ছদ বেছে উপহার নিন সাদাতের বই

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৪৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
তোমার নামে সন্ধ্যা নামে: প্রচ্ছদ ও সাদাত হোসাইন

সাদাত হোসাইনের নতুন বই প্রকাশ উপলক্ষে পাঠক-ভক্তদের জন্য রাখা হয়েছে অটোগ্রাফ-সহ বইটি জিতে নেওয়ার সুযোগ।

নতুন এই উপন্যাসের টাইটেল ‘তোমার নামে সন্ধ্যা নামে’। প্রচ্ছদ করেছেন মাসুম রহমান ও প্রকাশ করছে অন্যপ্রকাশ।

সাদাত সোশ্যাল মিডিয়ায় অটোগ্রাফ-সহ বই উপহারের খবরটি জানান।

তিনি ফেইসবুকে জানান, ‘তোমার নামে সন্ধ্যা নামে’র প্রচ্ছদের জন্য পাঠক নিজের প্রিয় রঙ বেছে নিতে পারেন। চারটি রঙ থেকে প্রিয় রঙের কথা জানাতে হবে সাদাত হোসাইন বা অন্যপ্রকাশের পোস্টের মন্তব্যের ঘরে।

আর মন্তব্যকারীদের মধ্য থেকে দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত ১০ জনের জন্য থাকছে উপহার।

‘বেছে নেই আমি-ই বরং প্রিয় বই, প্রচ্ছদে প্রিয় রঙ’ শিরোনামের পোস্টে অন্যপ্রকাশের পক্ষ থেকে বলা হয়, সাদাত হোসাইনের নতুন উপন্যাসের প্রচ্ছদ থেকে বেছে নিন প্রিয় রঙ।

বলা হচ্ছে, বিস্তৃত পটভূমির উপন্যাস ‘তোমার নামে সন্ধ্যা নামে’র জন্য প্রচ্ছদ চূড়ান্ত করা হচ্ছে। অপেক্ষা পাঠকের মতামতের।

মূল ডিজাইন অভিন্ন রেখে চারটি ভিন্ন রঙে আলাদা চারটি প্রচ্ছদ তৈরি করা হয়েছে। সেখান থেকে কোনটি সবচেয়ে ভালো লাগছে বা কোন রঙটি প্রিয়— তা জানাতে হবে।

“মন্তব্যের ঘরে আপনার পছন্দের প্রচ্ছদের রঙটি জানান। ১, ২, ৩ কিংবা ৪ নম্বর লিখুন। আপনাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে ‘তোমার নামে সন্ধ্যা নামে’ কোন রঙে রাঙাবে?”

প্রচ্ছদের রঙ বাছাইয়ের এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জন পাবেন লেখকের অটোগ্রাফ-সহ নতুন এই উপন্যাস।

মতামত পাঠাতে হবে ২৭ নভেম্বর রাত ১২টার আগে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন