1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খাবারের আসক্তি কমাতে কি করা প্রয়োজন জানুন- Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

খাবারের আসক্তি কমাতে কি করা প্রয়োজন জানুন-

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৫৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিয়মমাফিক তিনবেলা খাবার খেলেও দিনের মধ্যে হুটহাট ক্ষুধা লাগতে পারে। এমন হলে বেশি না খেয়ে থেকে কিছু স্বাস্থ্যকর খাবার খেয়ে নিতে হবে। খাবারের আসক্তি কমাতে কিছু পরামর্শ

চুইংগাম : চুইংগাম মুখে রাখলে মিষ্টি এবং নোনতা খাবারের আসক্তি কিছুটা কমে। তবে খেয়াল রাখতে হবে তা যেন সুগারফ্রি হয়। না হলে ক্যালরি বেড়ে যেতে পারে। এ ছাড়া দিনে অল্প করে বারবার কমপক্ষে আড়াই থেকে তিন লিটার পানি পান করুন।

ঘুম : ঘুম কম হলে ভাজা বা মিষ্টি খাবারের প্রতি আসক্তি বেড়ে যায়। তাই ভালো করে ঘুমোনোর চেষ্টা করুন। ঘুম তাড়াতে চিনি ছাড়া কালো চা বা কফিও পান করতে পারেন। তবে এর পরিমাণ কখনোই যেন বেশি না হয়।

আড্ডা বা কাজ : মানসিক চাপ বাড়লে গ্লুকোজসমৃদ্ধ খাবার খাওয়ার তীব্র আকাক্সক্ষা তৈরি হয়। তবে স্থায়িত্ব থাকে ৩-৫ মিনিট। এ সময় খাবার না খেয়ে আড্ডায় বা কাজে সময়টুকু কাটিয়ে দিতে পারেন।

শুকনো খাবার : ক্ষুধা লাগলে হুটহাট ইচ্ছেমতো খাওয়া যাবে না। হাতের কাছে সব সময় কিছু শুকনো খাবার রাখতে পারেন। যেমন চিপসের বদলে স্বাস্থ্যকর কাজু, চীনাবাদাম বা আখরোট, পপকর্ন খেতে পারেন।

চকলেট : চকলেট আসক্তি কমাতে ম্যাগনেশিয়াম-সমৃদ্ধ অ্যামন্ড খেয়ে দেখুন। এতে যদি কাজ না হয়, তবে মিল্ক চকলেটের বদলে ৭০ শতাংশ কোকাসমৃদ্ধ ডার্ক চকলেট খেতে পারেন।

ফল : মিষ্টির ক্রেভিং হলে ক্যানডি বা পেস্ট্রির বদলে মৌসুমি ফল খেয়ে নিন। কিশমিশ বা খেজুরও খেতে পারেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন