1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্কুলের বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন: শিক্ষামন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

স্কুলের বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১২৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এ বছর স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য অ্যাসাইনমেন্ট এবং ৩০ কর্মদিবসের সিলেবাসের মাধ্যমে মূল্যায়ন হবে শিক্ষার্থীদের।

বুধবার দুপুর ১২টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এনসিটিবি ৩০ কর্মদিবসের একটি সিলেবাস তৈরি করেছে জানিয়ে তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে একটি অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দেবেন এবং উত্তর সংগ্রহ করে তা দেখবেন।

‘উত্তর সংগ্রহ করে তার ভিত্তিতে মূল্যায়ন করবেন কর্তৃপক্ষ। মূল্যায়নে যে সব চিত্র পাওয়া যাবে, পরবর্তী বছরে সে বিষয়ে জোর দেবেন কর্তৃপক্ষ’ যোগ করেন শিক্ষামন্ত্রী।

করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে শিক্ষার্থীদের পাঠচর্চা অব্যাহত রাখতে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, করোনার কারণে এ বছর উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা না নিয়ে এসএসসি ও জেএসসি পরীক্ষার ফল গড় করে মূল্যায়ন করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা দেওয়া হবে।

এর আগে করোনা পরিস্থিতির কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির পরীক্ষা বাতিল করে সরকার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন