
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ০৭৮৬৩৪৫ নম্বরের প্রাইজবন্ড ৬ লাখ টাকার প্রথম পুরস্কার এবং ০৯১১৮২৯ নম্বরের প্রাইজবন্ড ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার লাভ করেছে।
রোববার (২ আগষ্ট) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার সভাপতিত্বে এ ড্র অনুষ্ঠিত হয়। এবারের ড্রয়ে ১ লাখ টাকা করে তৃতীয় পুরস্কার পেয়েছে দুটি নম্বর—০৪৮৬১৮১ ও ০৭০০৭২৫। এছাড়া ৫০ হাজার টাকা করে চতুর্থ পুরস্কার পেয়েছে ০১০১৫৭১ ও ০৬৭৭৫৪৮ নম্বর।
পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পেয়েছেন ৪০ জন। বিজয়ী নম্বরগুলো হলো—
০০৫০৪১৮, ০৩১১২০৩, ০৫৫৯৯৫৮, ০৭৬০৩৫৯, ০৯০০৭৮৮, ০১১৫১৮১, ০৩৯৩১৮৭, ০৫৮৮১৫৬, ০৭৭৫১৫২, ০৯১২২০৯, ০১৩৯৩৮, ০৪৫৪৮৯৪, ০৬০৫৯২৬, ০৮০৮৬৫১, ০৯২৪৬৫৬, ০১৪৬১২৭, ০৪৮৩৬৪৬, ০৬৫৪৪১৫, ০৮২৫৩৪৫, ০৯৪৬৫৬৩, ০১৫২৪৮০, ০৫০৫৯৭৬, ০৬৬৯০২১, ০৮৪২৯০৪, ০৯৫২৮২৭, ০১৮৫৬৪৮, ০৫৩৪৮১১, ০৭০৬১৭৮, ০৮৭০৪১৭, ০৯৬৭৪২০, ০২৯৩৫২৫, ০৫৪২৯৬২, ০৭৪০১৯৪, ০৮৭৮৪৪২, ০৯৭০৭৪৯, ০৩০৭৯০৯, ০৫৪৪৭০৭, ০৭৫৮৮৬৯, ০৮৯১২০৯ এবং ০৯৭৯০৪১।
বাংলাদেশ ব্যাংক জানায়, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত (বিক্রির তারিখ গণনা করে এবং ড্রয়ের দিন বাদ দিয়ে) বিক্রি হওয়া প্রাইজবন্ডগুলো এ ড্রয়ের আওতায় এসেছে। এছাড়া আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে উৎসে ২০ শতাংশ কর কেটে রাখা হবে।