বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে?

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল-আসাদের পালিয়ে যাওয়ার পর দেশটি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে, দেশটিতে মার্কিন প্রশাসন কী চায় সেটিই এখন বড় প্রশ্ন। কারণ বছরের পর বছর ধরে সিরিয়ায় মধ্য ও গণতন্ত্রপন্ত্রী বিদ্রোহী গ্রুপগুলোকে অস্ত্রসহ নানান সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি তেলক্ষেত্রসহ বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। দেশটিতে কয়েকটি ঘাঁটি নির্মাণ করে ৯০০ সেনা মোতায়েন রেখেছে মার্কিন প্রশাসন।

সিরিয়া পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বলেছেন, বাশার আল আসাদের পতন সিরিয়ায় সুযোগ এবং ঝুঁকি দুটোই সামনে এনেছে। মূলত বিদ্রোহীদের সঙ্গে জোটবদ্ধ হওয়া আইএসআইএলের মতো জঙ্গিগোষ্ঠীগুলোর প্রতি ইঙ্গিত করে ঝুঁকির বিষয়টি উল্লেখ করেন তিনি।

সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে বিদ্রোহী নেতারা যে বক্তব্য দিয়েছেন তাতে সন্তোষ প্রকাশ করে বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আনন্দিত যে বিরোধী নেতারা এই মুহূর্তে সঠিক কথা বলছেন। মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে সিরিয়ার ভবিষ্যৎ সরকার মধ্যপন্থী হবে। তবে, তিনি সতর্ক করে এও বলেন যে এই কথাগুলি কাজে পরিণত হয় কি না তা যুক্তরাষ্ট্র দেখবে। সিরিয়ার জনগণের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলে যুক্তরাষ্ট্র দেশটির পুনর্গঠনে মানবিক সহায়তার প্রতিশ্রুতি দিতে পারে বলেও জানান বাইডেন।

আল-জাজিরার সাংবাদিক হেইদি ক্যাস্ত্রো এক বিশ্লেষণ বলেন, বাইডেন হচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট। তার প্রশাসনের ইচ্ছা ও চাওয়া তার বিদায়ের সঙ্গে শেষ হয়ে যাবে। কেননা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি চান মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে বেরিয়ে যাক।

মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় উগ্রপন্থীদের উত্থান নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন। বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মার্কিন বিমান বাহিনী আইএসআইএল-এর সাথে যুক্ত ৭৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, এগুলি আইএসআইএল (আইএসআইএস) শিবির এবং অপারেটিভ। হামলার পর ক্ষতির মূল্যায়ন চলছে।

হেইদি ক্যাস্ত্রো বলছেন, যুক্তরাষ্ট্রের এই হামলা সিরিয়ার সম্ভাব্য নেতাদের প্রতি সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে।

সেন্টকম কমান্ডার মাইকেল কুরিলা বলেছেন, সিরিয়ার সমস্ত সংস্থার জানা উচিত যে তারা যদি আইএসআইএল (আইএসআইএস) এর সঙ্গে অংশীদারত্ব করে বা সমর্থন করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জবাবদিহি করবে।
সুতরাং, এটা দেখা যাচ্ছে যে, সিরিয়ায সামরিক শক্তি বজায় রাখা এবং আইএসআইএল (আইএসআইএস) প্রভাব খর্ব করা করা মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ অগ্রাধিকারে রয়েছে।

অভিযান শুরুর ১২ দিনের মাথায় রবিবার বিনাবাধায় রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা। এদিন ভোরেই বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার খবর আসে। বিদ্রোহীরা রাজধানীতে প্রবেশের পর সিরিয়ায় নতুন যুগের শুরুর ঘোষণা দেন। এর মধ্য দিয়ে সিরিয়ায় বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের অবসান হয়। তুরস্কসহ পশ্চিমা বিশ্ব সতর্কতার সঙ্গে আসাদের পতনকে স্বাগত জানিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE