1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নামাজে আল্লাহ যেভাবে বান্দার সঙ্গে কথা বলেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

নামাজে আল্লাহ যেভাবে বান্দার সঙ্গে কথা বলেন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

একজন ঈমানদারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ‘যার মধ্যে নামাজ নেই, তার ভেতর দ্বীনের কোনো হিস্যা নেই।’ (মুসনাদে বাজ্জার: ৮৫৩৯) নামাজে বান্দা আল্লাহ তাআলার পাশে থাকেন, চুপিসারে প্রভুর সঙ্গে কথা বলেন। আল্লাহর রাসুলের (স.) ভাষায়- ‘মুমিন যখন নামাজে থাকে সে তার প্রতিপালকের সঙ্গে নিভৃতে কথা বলে।’ (সহিহ বুখারি: ৪১৩)

বান্দা যখন নামাজ শুরু করে, নামাজে মনোযোগী হয়, তখন আল্লাহ তার প্রতিটি কথা শোনেন, প্রতিটি কথার প্রতিউত্তর করেন। বান্দা যা চান, তিনি কবুল করেন। সে কথা আল্লাহ তাআলা তাঁর রাসুলের মাধ্যমে হাদিসে কুদসিতে আমাদের জানিয়েছেন।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘আল্লাহ তাআলা বলেন, ‘আমি নামাজকে (সুরা ফাতেহা) আমার ও আমার বান্দার মাঝে আধাআধি ভাগ করে নিয়েছি; অর্ধেক আমার জন্য এবং অর্ধেক আমার বান্দার জন্য। আর আমার বান্দা তা-ই পায়, যা সে প্রার্থনা করে।’ সুতরাং বান্দা যখন বলে, ‘আলহামদুলিল্লাহি রাব্বিল আ-লামিন।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘আমার বান্দা আমার প্রশংসা করল।’ অতঃপর বান্দা যখন বলে, ‘আররাহমা-নির রাহীম।’ তখন আল্লাহ বলেন, ‘বান্দা আমার স্তুতি বর্ণনা করল।’ আবার বান্দা যখন বলে, ‘মা-লিকি ইয়াউমিদ্দ্বীন।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘বান্দা আমার গৌরব বর্ণনা করল।’ বান্দা যখন বলে, ‘ইয়্যা-কা না’বুদু অইয়্যা-কা নাসতাঈন।’ তখন আল্লাহ বলেন, ‘এটা আমার ও আমার বান্দার মাঝে। আর আমার বান্দা তা-ই পায়, যা সে প্রার্থনা করে।’

অতঃপর বান্দা যখন বলে, ‘ইহদিনাস সিরা-ত্বাল মুস্তাকীম, সিরা-ত্বাল্লাযীনা আনআমতা আলাইহিম, গাইরিল মাগদূবি আলাইহিম অলাদ দ-ল্লীন।’ তখন আল্লাহ বলেন, ‘এসব কিছু আমার বান্দার জন্য। আর আমার বান্দা যা চায়, তাই পাবে।’ (মুসলিম: ৩৯৫, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ, মেশকাত: ৮২৩)

সুরা ফাতেহা যখন শেষ হয় তখন মুসল্লি আমিন বলে। ফেরেশতারাও তখন আমিন বলেন। বান্দার আমিন ও ফেরেশতার আমিন মিলে গেলে আল্লাহ বান্দার পূর্বের সব গুনাহ মাফ করে দেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (স.) বলেছেন- যখন ইমাম غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ বলেন তখন তোমরাও আমিন বলো। কেননা তখন ফেরেশতারাও আমিন বলে। ইমামও আমিন বলে। আর যার আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলবে তার পূর্বের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। (মুসনাদে আহমদ: ৭১৮৭; সহিহ বুখারি: ৭৮০)

সুবহানাল্লাহ! আল্লাহর সঙ্গে বান্দার কথোপকোথন কতইনা সুন্দর! আল্লাহ তাআলা কতইনা ক্ষমাশীল! যে কথা ভাবলেই হৃদয় আন্দোলিত হয়। আমরা কীভাবে পারি মহান আল্লাহর নাফরমানি করতে! যিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন উপায়ে আমাদের ক্ষমা করেন, সেই প্রভুর নাফরমানি কতইনা বেমানান, কতইনা বাজে কাজ। অথচ এরপরও তিনি বারংবার একই কথাই বলছেন, তোমরা চাও, আমি দেব। পবিত্র কোরআনের ভাষায়—‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু যারা আমার ইবাদত সম্বন্ধে অহংকার করে, তারা নিশ্চয় লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’ (সুরা মুমিন: ৬০)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর নাফরমানি থেকে দূরে থাকার তাওফিক দান করুন। নামাজ যথাযথভাবে নিয়মিত পড়ার তাওফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন