1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিনায় লাখো হাজির অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মিনায় লাখো হাজির অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আজ ৮ জিলহজ (২৫ মে)। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনার তাঁবুনগরী।

আকুতির মাধ্যমে চাওয়া পাওয়া আর মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণের মধ্য দিয়ে মক্কার ঐতিহাসিক মিনা প্রান্তরে সমবেত হয়েছেন বিশ্ব মুসলিম। ইহরাম বেঁধে লাখো হাজি মক্কার মসজিদুল হারাম থেকে রওনা হয়ে এখন অবস্থান করছেন মিনায়।

মিনার এই তাঁবু শহরে অবস্থান করেই হাজিরা হজের মূল পর্বের জন্য নিজেদের প্রস্তুত করেন। এখানে জোহর, আসর, মাগরিব, এশা ও আগামীকাল ৯ জিলহজের ফজরসহ মোট পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করা সুন্নাত।

পবিত্র মিনার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন কেবলই ইবাদত-বন্দেগির আবহ। হাজিরা নিজেদের তাঁবুতে অবস্থান করে দুরুদ শরিফ পাঠ, পবিত্র কুরআন তিলাওয়াত এবং নফল ইবাদতের মধ্য দিয়ে সময় পার করছেন।

হজের সফর মূলত নিয়মানুবর্তিতা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ৭ জিলহজের মানসিক ও শারীরিক প্রস্তুতির পর, ৮ জিলহজের এই মিনায় অবস্থান হাজিদের মনে এনে দেয় এক অপার্থিব প্রশান্তি। এখান থেকেই শুরু হয় আল্লাহর সান্নিধ্য লাভের এক মহাসফর।

মিনায় আজকের এই অবস্থানের পরই আসবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল ৯ জিলহজ সূর্যোদয়ের পর হাজিরা রওনা হবেন পরম কাঙ্ক্ষিত আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যাকে নবীজি (সা.) হজের প্রধান রোকন বা মূল আনুষ্ঠানিকতা হিসেবে ঘোষণা করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন