1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ আগস্ট) কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ সব তথ্য জানান।

এর আগে গত ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে অংশ নেওয়া দলগুলোর বেশিরভাগই ইভিএম ব্যবহারের বিরুদ্ধে মতামত দেয়। তবে বিপরীত মেরুতে অবস্থান নেয় আওয়ামী লীগসহ কয়েকটি সমমনা দল। ক্ষমতাসীন দলটির পক্ষ থেকে ৩০০ আসনেই ইভিএমের মাধ্যমে ভোট করার দাবি জানানো হয়।

নির্বাচন কমিশনের সংলাপ সূত্রে জানা যায়, অংশ নেওয়া ২৬টি দলের মধ্যে ১৯টি ইভিএম নিয়ে প্রশ্ন তোলে। তাদের কেউ কেউ ইভিএমের বিপক্ষে, কেউ কেউ আবার আরও পরীক্ষা নিরীক্ষা করে ব্যবহারের পক্ষে ছিল। কেউবা আবার শুধুমাত্র স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের পরামর্শ দেয়। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ইভিএম চায় না বলে সংলাপে জানায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন