1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনায় সাড়ে চারশ জনের বিরুদ্ধে মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনায় সাড়ে চারশ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় উল্টো পথে আসা মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। ওই ঘটনায় আটক তিনজনের নাম উল্লেখ করে মঙ্গলবার (৭ জুন) রাতে শ্যামপুর থানায় আহত ট্রাফিক সার্জেন্ট মো. আলী হোসেন বাদী হয়ে অজ্ঞাত সাড়ে চারশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা আসামিরা হলেন- আটক মোটরসাইকেলের চালক বার্তা বিচিত্রা নামক পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়া সোহাগ-উল  ইসলাম রনি, তার স্ত্রী ইয়াসিন জাহান নিশান ভুইয়া ও শ্যালক ইয়াসির আরাফাত ভুইয়া। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর থানার ওসি মফিজুল আলম।

তিনি বলেন, জুরাইন রেলগেট এলাকায় রাস্তার উল্টো দিক দিয়ে আসা মোটরসাইকেল আরোহীকে আটকে কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধারে আসা আরও দুই পুলিশ সদস্যকেও মারধর করা হয়।

আহত সার্জেন্ট আলী হোসেনের হাতে ২১টি সেলাই দিতে হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন- ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপ-পরিদর্শক উৎপল চন্দ্র।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে।

পুলিশের ওপর হামলা, কাজে বাধা ও সরকারি স্থাপনায় ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলা নং ১১। বুধবার আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে।

মঙ্গলবার দুপুরে ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ ইফতেখারুল আলম ঢাকা পোস্টকে জানান, সকাল পৌনে ১০টার দিকে জুরাইন রেলগেট এলাকায় উল্টোপথে আসছিল একটি মোটরসাইকেল। তাতে এক নারীসহ দুজন আরোহী ছিলেন। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আলী হোসেন কাগজপত্র দেখতে চাইলে মোটরসাইকেলচালক অত্যন্ত দুর্ব্যবহার শুরু করেন। পোশাক ও অন ডিউটিতে থাকা ট্রাফিক সার্জেন্টের পরিচয়পত্র দেখতে চার্জ করেন মোটরসাইকেলচালক। পরে দুজনকে পুলিশ বক্সের নেওয়া হলে সঙ্গে থাকা নারী উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।

তখন আশপাশে থাকা সুযোগ সন্ধানী লোকজন নারী লাঞ্ছনার অভিযোগ তুলে সার্জেন্টকে বেধড়ক মারধর করে পুলিশ বক্সে ভাংচুর চালায়। অভিযুক্ত মোটরসাইকেলচালক সার্জেন্টের বুকের ওপর পা তুলে চেপে বসেন। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার মধ্য থেকে একজন সার্জেন্টের হাতে ছুরিকাঘাত করেন।

সার্জেন্টকে উদ্ধারে আসা পুলিশের এক এসআই ও এক কনস্টেবলকে বেধড়ক মারধর ও ধাওয়া করা হয়। পরে শ্যামপুর থানা পুলিশ খবর পেয়ে অতিরিক্ত ফোর্স পাঠিয়ে তাদেরকে উদ্ধার করে।

আহত তিন পুলিশ সদস্যের মধ্যে সার্জেন্ট আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে ২১টি সেলাই দিতে হয়েছে।

অন্যদিকে ঘটনার সূত্রপাতের পরপরই জুরাইন রেলগেট পুলিশ বক্সের ভেতরে ফেসবুক লাইভে এসে অভিযোগ করে সোহাগ-উল ইসলাম রনি বলেন, ঘুষ নেওয়ার সময় তিনি উপস্থিত হলে পুলিশ সদস্যরা তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পুলিশ বক্সে এনে মারধর করে। পরে উত্তেজিত জনতা পুলিশ বক্সে হামলা করে ও পুলিশ সদস্যদের মারধর করে।

এ নিয়ে পুলিশের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে অনেকেই বলছেন, হয়রানির প্রতিবাদে জুরাইনের স্থানীয়রা পুলিশ সদস্যদের মারধর করেছেন।

তবে এই অভিযোগ অস্বীকার করে ওয়ারী ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার (ডিসি) সাইদুল ইসলাম  বলেন, উল্টো পথে একজন নারীকে নিয়ে মোটরসাইকেল চালানোর সময় চালককে থামাতে গেলে এ ঘটনা ঘটে।

ঘটনার শুরুটি ধরা পরে ট্রাফিক সার্জেন্টের শরীরের সঙ্গে থাকা ক্যামেরায়। সেখানে দেখা যায়, চালকের কাছে মোটরসাইকেলে কাগজ চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই মোটরসাইকেলে থাকা নারী ও পুরুষ নিজেদের আইনজীবী ও সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিফর্মে থাকা সার্জেন্টের কাছে উল্টো তার পরিচয়পত্র দেখতে চান।

ডিসি সাইদুল বলেন, হঠাৎ মোটরসাইকেলে থাকা নারী চিৎকার করতে শুরু করেন, গায়ে হাত দিলেন কেন? ক্যামেরায় ওই নারীর ভিডিও আসেনি। তিনি মোটরসাইকেল থেকে নেমে পাশে দাঁড়িয়ে ওইভাবে বলে চিৎকার-চেঁচামেচি করেছিলেন।

ধারণ করা ভিডিও ফুটেজ দেখে ডিসি সাইদুল বলেন, এরপরই রাইড শেয়ার করা মোটরসাইকেল চালকসহ আশপাশের মানুষ কিছু না জেনেই সার্জেন্টের ওপর হামলা করেন। উত্তেজিত জনতা পাশের ট্রাফিক পুলিশ বক্সেও হামলা চালায় বলে দাবি করেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন