1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়। মামলার এজাহারভুক্ত আট নম্বর আসামি ও খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতারের পর আদালতে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে।

গত রোববার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ খল অভিনেতা আশরাফুল হক ডনকে আটক করে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ডনকে পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। রোববার বিকেলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী দাবি করেন, চিত্রনায়ক সালমান শাহকে হত্যার জন্য খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই। পিপি ওমর ফারুক ফারুকী জানান, অন্য একটি হত্যাচেষ্টা মামলায় দেওয়া স্বীকারোক্তিতে মামলার আসামি রিজভী আহমেদ সালমান শাহ হত্যার বিষয়ে এ তথ্য জানিয়েছেন। ওই স্বীকারোক্তিতে বলা হয়েছে, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে সালমান শাহকে হত্যার জন্য আজিজ মোহাম্মদ ভাই ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেছিলেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহকে এজাহারভুক্ত অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ব্যক্তিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন