1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে র‍্যাবের বিশেষ অভিযান, ১২৮ বোতল এসকাফ সিরাপ জব্দ; গ্রেপ্তার ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে র‍্যাবের বিশেষ অভিযান, ১২৮ বোতল এসকাফ সিরাপ জব্দ; গ্রেপ্তার ১

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক:

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর এলাকার বেড়ির বাজারে বিশেষ অভিযান চালিয়ে ১২৮ বোতল নিষিদ্ধ মাদক এসকাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর। এ সময় মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকা।

র‍্যাব জানায়, শনিবার (১ আগস্ট) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাজার এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা জানতে পারেন, পিয়ারপুর গ্রামের বেড়ির বাজার এলাকায় দুই ব্যক্তি বিপুল পরিমাণ মাদক নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবরের সত্যতা যাচাইয়ে দুপুর ১২টা ৪০ মিনিটে সেখানে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হলেও অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. আয়ুব হোসেন (৪৯)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের দিন আলী গাজীর ছেলে।

র‍্যাবের উপস্থিত সাক্ষীদের সামনে তার সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় টেপ দিয়ে মোড়ানো ৮০ বোতল ও ৪৮ বোতল, মোট ১২৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি র‍্যাবকে জানান, খুলনা ও বরিশাল অঞ্চলে তার বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে মিলে বিভিন্ন এলাকায় মাদক সংগ্রহ ও বিক্রি করে আসছিলেন।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদক নিজের হেফাজতে রেখে বিক্রির উদ্দেশ্যে বহন করায় গ্রেপ্তার ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‍্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, চোরাচালান ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন