1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

দোয়ারাবাজারে শিশুকে ফুসলিয়ে বলাৎকার, যুবক গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুনামগঞ্জ সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিড়ি কিনে আনার কথা বলে ফুসলিয়ে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আলাল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আলাল ওই গ্রামেরই ইসলাম খা ও ছেলে। ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক পাশাপাশি বাড়ির বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিবেশী শিশুটিকে ৫০ টাকা দিয়ে স্থানীয় দোকান থেকে ১০ টাকার বিড়ি কিনে আনতে বলে আলাল। শিশুটি বিড়ি কিনে এনে বাকি ৪০ টাকাসহ ফেরত দিতে গেলে আলাল কৌশলে টাকাগুলো শিশুটির পকেটে রেখে দেয়। এরপর সে শিশুটিকে কোলে তুলে নিজ বাড়ির পেছনে নির্জন এক ঝোপের ভেতর নিয়ে যায়।

পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আলাল জোরপূর্বক শিশুটির পরিহিত প্যান্ট খুলে তার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করে। এ সময় শিশুটির শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করলে অভিযুক্ত আলাল প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মোঃ আবুল কাসেম রাতই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আলালকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, “ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমের শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন