1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

তেরখাদায় সোনালী ব্যাংকের বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতা:

কাগজের নোটের দিন শেষ, বাংলা কিউ আর এ স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে এবং বাংলা কিউ আর কে আরও জনপ্রিয় করার লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি তেরখাদা শাখার উদ্যোগে সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সোনালী ব্যাংক তেরখাদা শাখার ম্যানেজার পুষ্পেন্দু কুমার ঘরামীর নেতৃত্বে বাদ্য যন্ত্রের তালে তালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা টি সোনালী ব্যাংক তেরখাদা শাখার সামনে থেকে শুরু হয়ে তেরখাদা সদরের বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এসময় বাংলা কিউ আর কে জনপ্রিয় করার লক্ষ্যে বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক তেরখাদা শাখার ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার পুষ্পেন্দু কুমার ঘরামীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন, প্রিন্সিপাল অফিসার যথাক্রমে নব কুমার সেন, খোকন কুমার বিশ্বাস ও মিঠুন বিশ্বাস, সিনিয়র অফিসার যথাক্রমে মোঃ মাহবুবুর রহমান, পিন্টু কুমার বিশ্বাস, বিপুল কুমার সাহা,দিপন পাল, রিংকু গোলদার, নাজমুস সাকিব মুন্না ও শ্যামল কুমার ঘোষ, সিনিয়র অফিসার ক্যাশ যথাক্রমে কল্যাণ কুমার বিশ্বাস,লিটন বিশ্বাস ও বাপী সাহা, অফিসার ক্যাশ মোঃ আব্দুল্লাহ শেখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন