1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ ৩ জুলাই উদযাপন।

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শরীয়তপুর সংবাদদাতা:

জুলাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনসহ নানা কর্মসূচির মাধ্যমে শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ৫ আগষ্ট  ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভে  পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে  পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম,  পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন, শরীয়তপুর  সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক, শরীয়তপুর প্রেস ক্লাবের সাংবাদিক গণ,  সাপ্তাহিক শরীয়তপুর পত্রিকার সম্পাদক মজিবুর রহমানসহ  জেলা বিএনপির নেতৃবৃন্দ,  সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা, বিভিন্ন বেসরকারী সংগঠন ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ,  জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে  শরীয়তপুর পৌরসভা  অডিটোরিয়াম দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  মোঃ আবু রাসেল, সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন, সপ্তাহিক শরীয়তপুর পত্রিকার সম্পাদক  ও বাসস প্রতিনিধি মজিবুর রহমান,  জেলা বিএনপি সহসভাপতি মোঃ সিরাজুল হক মোল্লা,  শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানে শরীয়তপুরের ১৪ জন শহীদের পরিবারকে ও আহত ৮৮ জন জুলাই যুদ্ধাকে  সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন