1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্পেনে পুরস্কৃত ইমরান অভিনীত প্রথম সিনেমা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

স্পেনে পুরস্কৃত ইমরান অভিনীত প্রথম সিনেমা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

এই সময়ের সুপরিচিত গায়কদের মধ্যে একজন ইমরান হোসাইন। পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’-এর মাধ্যমে দীর্ঘদিন ধরে ছিন্নমূল শিশু ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। ‘মধু হই হই’ খ্যাত জাহিদসহ বেশ কয়েকজন নবীন শিল্পীকে সবার সামনে তুলে ধরেও প্রশংসা কুড়িয়েছেন এই গায়ক।

প্রথমবারের মতো ইমরান অভিনয় করছেন একটি মুক্ত দৈর্ঘ্য সিনেমায়। যার শিরোনাম ‘ডেজা ভ্যু’। এরইমধ্যে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসব সহ আরও প্রায় ১১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে বলে জানিয়েছেন ইমরান।

শুধু তাই নয় সম্প্রতি স্পেনের ‘এল গ্রিতো দি লস সিন ভজ, ফেস্টিভাল’-এ (EL GRITO DE LOS SIN VOZ, FESTIVAL) ‘সেরা বিষয়’ হিসেবে চলচ্চিত্রটিকে সম্মাননা দেওয়া হয়েছে।

ইমরান বলেন, ‘এই সিনেমায় নিজের চরিত্রের জন্য বেশ পরিশ্রম করেছি। সময় পেলেই আড্ডা এবং গল্পে গল্পে আরো গভীরে প্রবেশ করে নিজেকে কংক্রিটের মতো শক্ত করেছি এই চলচ্চিত্রের জন্য। অবশেষে সিনেমাটি এত বড় একটি উৎসবে সম্মানিত হওয়ায় খুব ভালো লাগছে।’

সিনেমাটি প্রযোজনা করেছেন ফারাহ নাজ আলম এবং গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রায়হান শশী। এর সঙ্গে বিভিন্নভাবে আরও সম্পৃক্ত আছেন ফারাহ অমি ও বিজ্ঞাপন নির্মাতা মরহুম কায়েস চৌধুরী, বুদ্ধিদীপ্ত প্রোডাকশন ডিজাইনার হাসান অয়ন, সহকারী পরিচালক মাহফুজ আহমেদ, রোকন আহমেদ এবং ‘মেডিস্টোর’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কামরুল হাসান। সিনেমাটির চিত্র গ্রাহক সাঈদ মুস্তাকিম অনিক, নির্মাণ করেছে উড়ুপ ট্রপ প্রোডাকশন।

পরিচালকের মতে ‘ডেজা ভ্যু’ চলচ্চিত্রের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলোর অন্যতম বিষয় হচ্ছে-ভোগ দখল করার জন্য নারী নয়… নারী, পুরুষের চেয়েও বেশি একজন মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন