1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আবারও পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

আবারও পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লেগে ভেঙে গেল একটি ফেরির ফ্ল্যাগ স্ট্যান্ড।পদ্মা সেতু এলাকায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটি পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চলাচলের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

মঙ্গলবার সকালে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের’ ফ্ল্যাগ স্ট্যান্ডের ধাক্কা লাগে। তবে এই ধাক্কায় সেতুর কোনো ক্ষতি হয়নি বলে কর্মকর্তারা দাবি করছেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, ‘আমাদের একটা ফেরি শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল। কারণ এখানে তো ফেরি সব বন্ধ, এখন এটা পাটুরিয়া-দৌলতদিয়া রুটে চলবে।’

তিনি বলেন, ফেরির ওপরে একটা পতাকা টাঙানোর স্ট্যান্ড থাকে। নিয়ম হলো, কোনো সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় ফ্ল্যাগ স্ট্যান্ডটা খুলে রাখা। কিন্তু ওরা ভুলক্রমে সেটা খোলেনি। তো, আমি মাস্টারের সঙ্গে আলাপ করেছি, এটা একটু বাঁকা হয়েছে। সেতুর কোনো ক্ষতি হয়নি।

পরবর্তীতে ফ্ল্যাগ স্ট্যান্ডটি মেরামত করে সেটি গন্তব্যে চলে গেছে বলে তিনি জানিয়েছেন।

এর আগে এই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরসহ তিনটি ফেরির পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।

ফেরি বা অন্য জলযান থেকে পদ্মা সেতু রক্ষা করতে এই ঘাট এলাকা থেকে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

যানবাহনগুলোকে বিকল্প রুটে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট ব্যবহার করে পদ্মা নদী পারাপার হতে পরামর্শ দেয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন