1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯১ জন হাসপাতালে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯১ জন হাসপাতালে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯১ জন রোগী। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যে ২৯১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ২৫৯ জন ঢাকার এবং ৩২ জন ঢাকার বাইরের।

চলতি মাসে ৫৩৮৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং এ বছর মোট ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৮০৪১ জন। মোট আক্রান্ত ডেঙ্গু রোগীর মধ্যে ৪৭৮ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই জুলাই ও আগস্ট মাসে মারা গেছেন।

গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ২৪ জন মারা গেছেন।

তবে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে ১২১৮ জন চিকিৎসা নিচ্ছেন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ৮৭ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন