1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দাবানল আতঙ্কে ফ্রান্স - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দাবানল আতঙ্কে ফ্রান্স

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
৭০০টি দমকল দল আগুন নেভানোর কাজ করছে

অনলাইন ডেস্ক।।

তুরস্ক, গ্রিস ও ইতালির পর ইউরোপে এবার ফ্রান্সে দাবানল ভয়ংকর আকার নিচ্ছে। এ কারণে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে।

সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ ফ্রান্সের বনভূমি ভয়াবহভাবে জ্বলছে। ছয় হাজারের মতো স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় সৃষ্ট দাবানলে ৪০ কিলোমিটার বনভূমি জ্বলছে। ৭০০টি দমকল দল সেখানে আগুন নেভানোর কাজ করছে।

দমকল বিভাগের মুখপাত্র জানিয়েছেন, কোনো ঝুঁকি না নিয়ে ছয় হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের কারণে কেউ মারা যাননি বা গুরুতর আহত হননি।

বনভূমিতে আগুন খুব দ্রুত ছড়ানো প্রসঙ্গে স্থানীয় মেয়র বলেন, “আগুন এত দ্রুত ছড়াতে কখনো দেখিনি। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। শুকনো গরম। প্রবল হাওয়া বইছে। তাতে দ্রুত দাবানল ছড়াচ্ছে। বিমান থেকে জল ফেলেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।”

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এইরকম আবহাওয়াই থাকবে। ফলে দাবানল আরও ছড়াতে পারে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ ইউরোপ ও উত্তর আফ্রিকা ভয়ংকর দাবানলের কবলে পড়েছে। ইউরোপে একের পর এক দেশে এই দাবানল ছড়িয়েছে। আলজেরিয়াতে দাবানলের কারণে ৭৫ জনের মৃত্যু হয়েছে। গ্রিস, তুরস্ক, ইতালিতে তৈরি হয়েছে শত শত দাবানল। ইসরায়েলেও দাবানল ছড়িয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন