1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এনআইডি স্বরাষ্ট্রে আসতে ‘লম্বা সময়’ লাগবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

এনআইডি স্বরাষ্ট্রে আসতে ‘লম্বা সময়’ লাগবে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে ‘লম্বা সময়’ লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনআইডি মাত্র সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে। এটা লম্বা সময় লাগবে। আমাদের মন্ত্রণালয় এটা নিয়ে একটা কাজ শুরু করবে’।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন শুরুর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘এনআইডির কার্যক্রম এখান থেকে চালাবেন কীভাবে; এখানে জায়গা হবে’?

জবাবে তিনি বলেন, ‘সবকিছুই ওখানে (ইটিআই ভবন) থাকবে। মন্ত্রণালয় থেকে মনিটর করা হবে। এনআইডি নিয়ে অনেকে অনেক বিতর্ক করছে। এটা তো হলো এমন এক জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও এনআইডি লাগে, মোবাইলে এনআইডি লাগে, শনাক্ত করতে এনআইডি লাগে’।

বুধবার এনআইডি নিবন্ধন কার্যক্রমকে নির্বাচন কমিশনের হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দায়িত্বে নেয়ার উদ্যোগ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনার।

বুধবার সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘আলোচনা করতে হবে। কীভাবে নেবে না নেবে অবশ্যই তা নিয়ে আলোচনা হবে। এটা তো টেবিল চেয়ার না যে উঠিয়ে নিয়ে গেলাম। এরপরে সরকার কী সিদ্ধান্ত… কী দেবে না দেবে এটা পরের কথা’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন