1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাইডেনের সঙ্গে আলোচনার পর ‘নতুন যুগের’ প্রত্যাশায় এরদোয়ান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

বাইডেনের সঙ্গে আলোচনার পর ‘নতুন যুগের’ প্রত্যাশায় এরদোয়ান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি নতুন যোগের সূচনা।

ব্রাসেলসে গত সপ্তাহে ন্যাটো সম্মেলনে এই দুই নেতা দেখা করেন।

পরে নিজের মন্ত্রিসভার বৈঠকে এরদোয়ান বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা নতুন যোগের উন্মোচন করেছি। বাইডেনের সঙ্গে ইতিবাচক আলোচনায় আমরা সবচেয়ে ভালো সুবিধা অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী।’

তুরস্ক রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় এর আগে ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরদোয়ানের শাসনামলে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটার কঠোর সমালোচনা করে।

তবে কেবিনেট বৈঠকের পর এ তুর্কি নেতা বলেন, তিনি ও বাইডেন একটি গঠনমূলক আলোচনা করেছেন এবং দু’দেশের মধ্যে যোগাযোগ চালু রাখার বিভিন্ন উপায় ধরে রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।

তিনি বলেন, ‘বাইডেনের সঙ্গে আমাদের আলোচনার ইতিবাচক ইঙ্গিতের ফলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ চ্যানেল জোরদার করে আমরা দেশের জন্য সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা অর্জনে বদ্ধপরিকর।’

এ ক্ষেত্রে ‘তুরস্কের’ একমাত্র দাবি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের প্রতি সম্মান করা এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের লড়াইয়ে সমর্থন জানানো।’

বাইডেন এরদোয়ানের সঙ্গে তার বৈঠকের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন