1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা: ইন্দোনেশিয়ায় ২৫ শতাংশ শিক্ষার্থীকে ক্লাসে যাওয়ার অনুমতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

করোনা: ইন্দোনেশিয়ায় ২৫ শতাংশ শিক্ষার্থীকে ক্লাসে যাওয়ার অনুমতি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অনলাইন ডেস্ক |
ইন্দোনেশিয়ার রাজধানীর জাকার্তার একটি স্কুলে শ্রেণীকক্ষ পরিষ্কার করছে শিক্ষার্থীরা। ছবি: জাকার্তা গ্লোব
ইন্দোনেশিয়ায় ২৫ শতাংশ শিক্ষার্থীকে ক্লাসরুমে যাওয়ার অনুমতি দিয়ে করোনার কারণে বন্ধ থাকা স্কুল খুলে দেওয়া হচ্ছে।

জাকার্তা গ্লোব জানায়, আগামী জুলাইয়ে নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারবেন।

সোমবার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন জানান, প্রতিটি ক্লাসে মোট শিক্ষার্থীর ২৫ শতাংশকে ক্লাসরুমে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে দুদিন স্কুলে আসবে।

তিনি আরও বলেন, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, সশরীরে ক্লাসরুমে উপস্থিত হওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা মেনে চলতে হবে। শ্রেণীকক্ষ কার্যক্রম প্রতিদিন মাত্র দুই ঘণ্টা চলবে।

স্কুল পুনরায় চালু করার জন্য সব শিক্ষক ও স্কুলের কর্মীদের দুই ডোজই টিকা দেওয়া প্রয়োজন বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন বলেন, আমরা আঞ্চলিক নেতা, যাদের কাছে টিকা সরবরাহ করা হয়, তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাই। সশরীরে স্কুলে উপস্থিত হয়ে পড়াশোনা বাধ্যতামূলক নয়, অভিভাবকরা চাইলে এখনো অনলাইনে সন্তানের পড়াশোনা করাতে পারেন।

গত বছরের মাঝামাঝিতে ইন্দোনেশিয়ার বেশিরভাগ অঞ্চলে মহামারি দেখা দেওয়ার পর থেকে স্কুলগুলো বন্ধ রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন