1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হাবিবের সুরে কণ্ঠ দিলেন ন্যানসির মেয়ে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

হাবিবের সুরে কণ্ঠ দিলেন ন্যানসির মেয়ে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
হাবিব ও রোদেলা

১৫ বছর আগে হাবিব ওয়াহিদের সুর-সংগীতে ঢাকার ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় নাজমুন মুনিরা ন্যানসির। বর্তমানে তিনি দেশের অডিও অঙ্গনে অপরিহার্য মুখ।

সম্প্রতি একই সুরকার ও সংগীত পরিচালকের গানে যুক্ত হলেন ন্যানসির মেয়ে রোদেলা।

হাবিবের সঙ্গে তোলা ছবিসহ সেই খবর নিজের ফেইসবুক পেজে জানালেন রোদেলা। ছবিটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে মেয়েকে অভিনন্দন জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার-জয়ী গায়িকা।

রোদেলার জন্য ‘বাধাহীন আমার মনের এই গল্প’ শিরোনামের গানটি লিখেছেন মারুশা। সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ।

শুক্রবার হাবিবের রাজধানীর গ্রিন রোডের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

খুব শিগগিরই গানটি রিলিজ হবে হাবিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এইচডব্লিউ প্রডাকশনে।

ন্যানসির সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও কাভার সং-এর সুবাদে বছর খানেক ধরে রোদেলা সংগীতাঙ্গনে পরিচিত মুখ। কিছুদিন আগে প্রকাশ হয়েছে তার প্রথম মৌলিক গান ‘আমি উড়ে যেতে যাই’।

২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমার জন্য হাবিবের সঙ্গে প্রথমবার কাজ করেন ন্যানসি। তবে ব্যাপক পরিচিতি আসে ২০০৮ সালের ‘আকাশছোঁয়া ভালোবাসা’ সিনেমার গান থেকে। এরপর হাবিব ও ন্যানসি তিন ডজনের মতো দ্বৈতগান উপহার দিয়েছেন, যার প্রায় সবকটিই ভীষণ জনপ্রিয়। তাদের সর্বশেষ রিলিজ গত মাসের ‘বন্ধু রে’। একক গানেও ন্যানসি পেয়েছেন সমাদর, নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন নতুন গান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন