1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সৌদির মসজিদে মাইকের আওয়াজ এক-তৃতীয়াংশ কমানোর নির্দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

সৌদির মসজিদে মাইকের আওয়াজ এক-তৃতীয়াংশ কমানোর নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সৌদি আরবের মসজিদগুলোতে উচ্চশব্দ নিয়ন্ত্রণের জন্য একটি নির্দেশনা দিয়েছে সেদেশের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, আজান এবং ইকামতের কাজে শুধুমাত্র ‘লাউডস্পিকার’ ব্যবহার করা যাবে।

সৌদি সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ এর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, নির্দেশনায় লাউডস্পিকারের শব্দ এক-তৃতীয়াংশ কমাতে বলা হয়েছে।

হযরত মুহাম্মদ (স.) এর একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে  আইনটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী আবদুল লতিফ আল শেখ।

হাদিসটি হচ্ছে- নবী করীম (স.) বলেন, ‘মনে রেখো, তোমরা প্রত্যেকে নিঃশব্দে পালনকর্তাকে ডাকবে। আল্লাহকে ডাকতে গিয়ে একজন অপরজনকে কষ্ট দিবে না এবং কারও তেলাওয়াত বা প্রার্থনার আওয়াজ যেন অন্যজনের কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়।’

শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথাইমীন ও শেখ সালেহ আল ফাওযানের মতো সিনিয়র ইসলামী পণ্ডিতদের ফতোয়ার ভিত্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন