1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, ফিরলেন সাকিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, ফিরলেন সাকিব

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি। কিন্তু এর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। পরে আইপিএল খেলার জন্য দুই টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরেও যাননি তিনি।

চোটের কারণে বাদ পড়েছেন রুবেল হোসেন ও হাসান মাহমুদ। প্রাথমিক দলে থাকলেও ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ইমরুল কায়েস ও নাজমুল হোসেন শান্তর। স্ট্যান্ড হিসেবে রাখা হয়েছে তাইজুল ইসলাম, নাঈম শেখ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লবকে।

এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ২৩ মে। ২৫ মে হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম

স্ট্যান্ড বাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন