1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ খেলতে রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলের। তার জন্য জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি।

নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই লঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল বিমানবন্দরে পা রাখে কুশল পেরেরার দল। নামার পরপরই সোনারগাঁও হোটেলের দিকে রওনা দেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছিল, রবিবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে লঙ্কানরা। এসেই তিন দিনের কোয়ারেন্টাইনে চলে যাবে তারা।

বুধ ও বৃহস্পতিবার দুদিন কোয়ারেন্টাইনে থেকেই অনুশীলনের সুযোগ পাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর আগে নিয়ম অনুযায়ী দুবার করোনা পরীক্ষা করা হবে দলের সব খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফের।

বাংলাদেশ দল অবশ্য মঙ্গলবার থেকেই অনুশীলন শুরু করবে। বৃহস্পতিবার লাল দল ও সবুজ দলে ভাগ হয়ে বিকেএসপিতে একটি অনুশীলন ম্যাচও খেলবে তারা। পরদিন শ্রীলঙ্কা নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে একই ভেন্যুতে।

২২ মে দুই দলই অনুশীলন করবে। ২৩ মে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

সিরিজ শেষে ২৯ মে ফিরে যাবে লঙ্কানরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন