1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টিকা দিতে না পারায় সেরামের বিরুদ্ধে মামলার পরামর্শ সংসদীয় কমিটির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

টিকা দিতে না পারায় সেরামের বিরুদ্ধে মামলার পরামর্শ সংসদীয় কমিটির

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মে, ২০২১
  • ২৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নির্ধারিত সময়ে করোনাভাইরাসের টিকা সরবরাহ করতে না পারায় ভারতের সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে মামলার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই পরামর্শ দিয়ে সরকারকে চিন্তাভাবনা করতে বলা হয়েছে।

ফারুক খানের সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, আবদুল মজিদ খান, হাবিবে মিল্লাত এবং কাজী নাবিল আহমেদ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি ফারুক খান বলেন, সেরাম ইনস্টিটিউট শুধু বাংলাদেশ নয়, অনেক দেশকেই তারা যথাসময়ে টিকা সরবরাহ করতে ফেল করেছে। যে কারণে ইউরোপীয় ইউনিয়ন মত দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করবে। আমাদেরও চিন্তা করা উচিত, যেহেতু আমাদের কাছ থেকে টাকা নিয়ে যথাসময়ে সরবরাহ করেনি, আমরা তাদের বিরুদ্ধে মামলা করব কি না।

ফারুক খান বলেন, চার মাস আগে সংসদীয় কমিটি একাধিক উৎস থেকে টিকা আনার চেষ্টা চালাতে বলেছিল। তা কেন হয়নি, কমিটি জানতে চেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন কারণে তা হয়নি। এখন একাধিক উৎস থেকে টিকা আনার চেষ্টা হচ্ছে। কয়েক দিনের মধ্যেই টিকা আসবে। ভারত থেকেও টিকা আসবে।

বৈঠক শেষে সংসদীয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে টিকা পেতে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। চীনের টিকার জন্যও প্রচেষ্টা অব্যাহত রাখতে বলেছে কমিটি। বৈঠকে কোভিড-১৯–এর বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রাখার সুপারিশ করে কমিটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন