1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপু‌রে সাহেদ বেগ হত্যা মামলায় দুই জনের ফাঁসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপু‌রে সাহেদ বেগ হত্যা মামলায় দুই জনের ফাঁসি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
নিহত শাহেদের বোন রেখা বেগম, মাঝে "মা" পাশে ভাই রফিকুল বেগ

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি।।

মাদারীপু‌রের রা‌জৈ‌রের সাহেদ বেগ (৪০) হত্যা মামলায় দুই জন পলাতক আসামীর ফাঁ‌সির আ‌দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। বুধবার দুপুরে অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক লায়লাতুল ফের‌দে‌ৗস মৃত্যুদ‌ন্ডের পাশাপা‌শি ৫০ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে।

সাজাপ্রাপ্তরা হ‌লেন-‌ রাজৈর উপজেলার হরিদাসদী- মহেন্দ্রদী ইউ‌নিয়‌নের ইউসুফ আলী মুন্সীর ছেলে সে‌লিম মুন্সী (৩৫)ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে পা‌ভেল শিকদার(৩৬)। দুই আসামী পলাতক রয়েছেন বলে জানান পি‌পি সি‌দ্দিকুর রহমান সিং। মামলার ন‌থি সূ‌ত্রে জানা গে‌ছে, নিহত শা‌হেদ বেগ ২০১২ সা‌লের ২৯ ন‌ভেম্বর রা‌তে লি‌বিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ ক‌রে বা‌ড়ি ফেরার সময় রা‌জৈর উপ‌জেলার বা‌টিয়ারকান্দা গ্রা‌মের খা‌লের ম‌ধ্যে নিহত সা‌হে‌দের লাশ পাওয়া যায়।

‌সাহেদ বেগ এর বোন লাকি বেগম বলেন, আমার আজো আমার ভাই এর ছবি বুকে নিয়ে ঘুরি, আজকের রায়ে আমাদের সন্তুষ্ট। যারা নির্মম ভাবে আমার ভাইকে হত্যা করেছে আমরা তাদের দ্রুত ফাঁসি চাই।

সাহেদ বেগ এর ভাই রফিক বেগ বলেন, আজকের এ রায়ে আমরা সন্তুষ্ট। আমি মনে করি আসামি দের দ্রুত গ্রেফতার করে এ রায় কার্যকর করা হবে।

মাদারীপুর জজ কোর্টের পি‌পি সি‌দ্দিকুর রহমান সিং ব‌লেন, দীর্ঘ‌দিন ধ‌রে মামলাটি বিচারাধীন থাকার পর আজ আদালত দুই আসামীর ফা‌ঁসির আ‌দেশ সা‌থে ৫০ হাজার টাকা জারিমানা প্রদান ক‌রে‌ছেন। এ রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন