1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টিকা নিয়েই ‘জয় বাংলা’ বলে উদ্‌যাপন করলেন রুনু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

টিকা নিয়েই ‘জয় বাংলা’ বলে উদ্‌যাপন করলেন রুনু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকা কস্তা দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা নিলেন। তিনি টিকা নেয়ার পরপরই জয়বাংলা শ্লোগানের মধ্য দিয়ে তা উদ্‌যাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা প্রত্যক্ষ করেন।

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। এ অনুষ্ঠানে মোট ২৫ জনকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী ৫ জনের টিকাদান প্রত্যক্ষ করেন।

প্রথম টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু।  টিকা নিয়ে তিনি বলেন ‘জয় বাংলা’।

বাকি চারজন হলেন এ হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ সদস্য মো. দিদারুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

টিকাদান কার্যক্রম প্রত্যক্ষ করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা টিকা নিচ্ছেন তাদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং অভয়দান করেন।

প্রধানমন্ত্রী বলেন, শিগগিরই সারা দেশে টিকা দেওয়া শুরু হবে, যাতে দেশের মানুষ করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা পায়।

বাকি যারা এ অনুষ্ঠানে টিকা নিচ্ছেন, তাদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ অনুষ্ঠানেই চালু হয় টিকাদান ব্যবস্থাপনার ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম। যারা টিকা নিতে চান, তাদের সবাইকেই অনলাইনে নিবন্ধন করতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন