1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভোট প্রাপ্তিতে ওবামার রেকর্ড ভাঙলেন বাইডেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

ভোট প্রাপ্তিতে ওবামার রেকর্ড ভাঙলেন বাইডেন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে যেকোনো প্রার্থীর সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাওয়ায় রেকর্ড গড়েছেন জো বাইডেন। এত দিন রেকর্ডটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দখলে ছিল।

ভোট গণনায় স্থানীয় সময় বুধবার বিকেলের দিকেই সবচেয়ে বেশি ভোট পাওয়ার রেকর্ড গড়েন বাইডেন। দুপুর ২ টা ৩৮ মিনিট পর্যন্ত ভোটের হিসেব তুলে ধরে বার্তা সংস্থা এপি জানায়, এ সময় পর্যন্ত ডেমোক্রেটিক প্রার্থীর ভোট পড়েছে ৭ কোটি ৩ লাখ ৩০ হাজার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর এটা সর্বোচ্চ ভোট প্রাপ্তি।

ভোট পাওয়ায় এর আগের রেকর্ডটি ছিল বাইডেনেরই সতীর্থ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। ফেডারেল ইলেকশন কমিশনের হিসেব মতে, ২০০৮ সালের নির্বাচনে ডেমোক্রেটিক এই রাজনীতিক ভোট পেয়েছিলেন প্রায় ৬ কোটি ৯৫ লাখ।

বাইডেনের ভোটের সংখ্যা এরই মধ্যে আরও বেড়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল ১০ টা পর্যন্ত ৪৫টি অঙ্গরাজ্যের হিসেবে দেখা গেছে বর্ষীয়ান এই প্রার্থীর ভোট ৭ কোটি ২১ লাখ ছাড়িয়েছে, যা মোট ভোটের ৫০.৩৩ শতাংশ। তখন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের ভোট ছিল ৬ কোটি ৮৭ লাখ, ৭৪ হাজার।

ভোট সংখ্যায় এগিয়ে থাকার পাশাপাশি ইলেক্টোরাল কলেজে অনেক এগিয়ে বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৭৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্টোরাল।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের আসনে বসতে ৫৩৮টি ইলেক্টোরালের মধ্যে দরকার দুই-তৃতীয়াংশ, ২৭০টি।

এখন পর্যন্ত ঝুলে আছে পাঁচটি অঙ্গরাজ্যের ফল। এসব রাজ্যের ৮৭টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ছয়টি পেলেই ট্রাম্পকে হটিয়ে ক্ষমতায় বসবেন ৭৭ বছর বয়সী বাইডেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন