1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবগঞ্জ থানা পুলিশ আদালতের নির্দেশে জব্দকৃত ১৩৫০ চাল দুস্থদের মাঝে বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

শিবগঞ্জ থানা পুলিশ আদালতের নির্দেশে জব্দকৃত ১৩৫০ চাল দুস্থদের মাঝে বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ১৩১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালোবাজারে বিক্রি করা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১৩৫০ কেজি চাল বিজ্ঞ আদালতের নির্দেশে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ থানা চত্বরে ১৩৫ জন দুঃস্থদের মাঝে এ চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকী ও শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান। জানা গেছে, গত ২৭ আগস্ট শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামের মেহেদী হাসানের চাতাল থেকে ১৩৫০ কেজি চাল উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় অসহায় মানুষের জন্য ১০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছিল। এ চালগুলি ফরিয়ারা চাতাল মালিক এর নিকট কালোবাজারে বিক্রয় করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে চাতাল মালিক মেহেদী হাসানকে গ্রেফতার করে, চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। পরে চাতাল মালিকের নামে থানায় মামলা রুজু করা হয়। পরে পুলিশ জব্দকৃত চালগুলো দুঃস্থদের মাঝে বিতরণ করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত দুঃস্থদের মাঝে চালগুলো বিতরণের অনুমতি দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন